শ্রীমঙ্গলে দু’টি গ্রামীণ সড়কের ভিত্তিপ্রস্তর..
প্রকাশ: 17 April 2026 । 20:06 | আপডেট: 17 April 2026 । 20:06
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে দুটি গ্রামীণ সড়কের উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং গ্রামীণ মাটির রাস্তা টেকসই করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উত্তর সিরাজনগর এবং মাজদিহি রাবার বাগানের পুরাতন হেরিং বোন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মুজিবুর রহমান চৌধুরী এমপি।
শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল জানান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে ‘হেরিং বোন বন্ড’ পদ্ধতিতে গ্রামীণ রাস্তা উন্নয়ন প্রকল্পের আওতায় কাজগুলো বাস্তবায়ন করা হবে। প্রতিটি সড়কের জন্য ব্যয় ধরা হয়েছে ৭৭ লাখ ৫ হাজার ৫০১ টাকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পাল, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
স্থানীয়রা আশা করছেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার যাতায়াত ব্যবস্থা সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.