শ্রীমঙ্গলে ডেঙ্গু নিয়ন্ত্রণে জোরদার মশক..

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৬ । ১৫:৩০ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৬ । ১৫:৩১

আতাউর রহমান কাজল,ব্যুরো চীফ,সিলেটঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরে ডেঙ্গু প্রতিরোধে ব্যাপক মশক নিধন কার্যক্রম শুরু করেছে পৌর কর্তৃপক্ষ। ক্রমবর্ধমান মশার উপদ্রব এবং আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে জনস্বাস্থ্য সুরক্ষায় এই উদ্যোগকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার সকালে পৌর শহরের ৮নং ওয়ার্ডে ফগার মেশিনের মাধ্যমে বিশেষ মশকনাশক ঔষধ স্প্রে করা হয়। সকাল থেকে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলা এ অভিযানে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা সক্রিয়ভাবে অংশ নেন। শহরের বিভিন্ন সড়ক, ড্রেন, আবাসিক এলাকা এবং মশার প্রজনন উপযোগী স্থানগুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে ওষুধ প্রয়োগ করা হয়।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার নির্বাহী প্রকৌশলী জহিরুল ইসলাম। তিনি জানান, “শহরে সাম্প্রতিক সময়ে মশার উপদ্রব বেড়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে জমে থাকা পানিতে এডিস প্রজাতির মশার বংশবিস্তার দ্রুত ঘটে, যা ডেঙ্গু জ্বরের ঝুঁকি বাড়ায়। তাই আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আমরা এই মশক নিধন কার্যক্রম জোরদার করেছি।”

তিনি আরও বলেন, পৌরসভার পক্ষ থেকে নিয়মিতভাবে শহরের বিভিন্ন ওয়ার্ডে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “শুধু পৌরসভার উদ্যোগই যথেষ্ট নয়, ডেঙ্গু প্রতিরোধে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বাড়ির আশপাশে কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না, কারণ পরিষ্কার পানিতেই এডিস মশা বেশি জন্মায়।”

জহিরুল ইসলাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু মশক নিধন নয়, বরং সচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখাও অত্যন্ত জরুরি। সময়মতো সমন্বিত পদক্ষেপ গ্রহণ করলে শ্রীমঙ্গলে ডেঙ্গুর সম্ভাব্য প্রাদুর্ভাব অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এ ব্যাপারে তিনি পৌরবাসির সহায়তা কামনা করেন।

পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্য মহোদয়ের নির্দেশনায় আগামী দিনগুলোতে শহরের প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রচার-প্রচারণাও জোরদার করা হবে।

ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল। এখন প্রয়োজন নিয়মিত তদারকি, কার্যক্রমের ধারাবাহিকতা এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ। তাহলেই শ্রীমঙ্গলকে ডেঙ্গুমুক্ত রাখতে কার্যকর সাফল্য অর্জন সম্ভব হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!