বাংলাদেশের ব্যাংকিং খাতে সহায়তায় আগ্রহী..
প্রকাশ: 16 April 2026 । 11:12 | আপডেট: 16 April 2026 । 11:12
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
বাংলাদেশের ব্যাংকিং খাতে মূলধন ঘাটতি কমানো ও গ্যারান্টির মাধ্যমে ট্রেড সাপোর্ট দিতে আগ্রহ প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি)।
যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় বুধবার (১৫ এপ্রিল) অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ সহায়তার বিষয়ে আগ্রহ প্রকাশ করে আইএফসি। একই সঙ্গে সরকারের বন্ধ প্রকল্প চালু করতে বিনিয়োগ এবং বেসরকারি খাতে মূলধন সংকটে থাকা প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সহায়তা দেবে সংস্থাটি।
আইএমএফের বসন্তকালীন বৈঠকে অংশ নিয়ে উন্নয়ন সহযোগীদের সঙ্গে বৈঠকের বিষয়ে অর্থমন্ত্রী জানান, বাংলাদেশের সার্বিক অর্থ ও ব্যাংকিং খাতে সংকটের যে চাপ তৈরি হয়েছে, তা আইএফসির সহায়তার মাধ্যমে অনেকটা কমে আসবে। এ বিষয়ে সরকার কাজ করছে। এছাড়া এই বিনিয়োগের মাধ্যমে নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে প্রত্যাশা করেন অর্থমন্ত্রী। এদিন আইএফসি ছাড়াও আরও কয়েকটি সংস্থার সঙ্গে বৈঠক করে বাংলাদেশ প্রতিনিধি দল।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.