শ্রীমঙ্গলে ১৪ কোটি টাকা ব্যয়ে..

প্রকাশ: 13 April 2026 । 20:16 | আপডেট: 13 April 2026 । 20:16

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় শিশু পরিবার ক্যাম্পাসে প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে দুটি আধুনিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উদ্যোগকে স্থানীয় সমাজসেবা কার্যক্রমের উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

সোমবার সকালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী ভবন দুটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুয়েব হোসেন চৌধুরীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর, মৌলভীবাজারের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইসলাম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) মহিবুল্লাহ আকন এবং উপজেলা প্রকৌশলী মো. আব্দুর রকিব।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক মো. ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিজস্ব রাজস্ব তহবিল থেকে এই প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পের আওতায় একটি চারতলা ট্রেনিং সেন্টার এবং একটি পাঁচতলা ডরমেটরি ভবন নির্মাণ করা হবে।

প্রকল্প সংশ্লিষ্টরা জানান, আগামী প্রায় ১৮ মাসের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নতুন এই অবকাঠামো নির্মিত হলে শিশু পরিবারের বসবাস ও প্রশিক্ষণ কার্যক্রম আরও আধুনিক ও কার্যকর হবে, পাশাপাশি স্থানীয় সমাজসেবা কার্যক্রমে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করা হচ্ছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!