কাঠালিয়ায় শিক্ষক, সুশীল সমাজ ও..

প্রকাশ: 13 April 2026 । 15:57 | আপডেট: 13 April 2026 । 15:57

মোঃ মাছুম বিল্লাহ, কাঁঠালিয়া করেসপন্ডেন্ট, ঝালকাঠিঃ

ঝালকাঠির কাঁঠালিয়ায় সুশীল সমাজ, শিক্ষক প্রতিনিধি ও রাজনীতিবিদদের সাথে এমপি রফিকুল ইসলাম জামালের উন্নয়নমূলক কর্মকান্ড বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষক সুশীল সমাজ রাজনীতিবিদ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) উপজেলার সংসদ সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল বলেন, সরকারের পাঁচটি সংস্থা গোপনীয় ভাবে সারা বাংলাদেশের চাঁদাবাজদের তালিকা করছেন। এ মাসের মধ্যে অনেক চাঁদাবাজ গ্রেফতার হবেন। চাঁদাবাজ যে দলের হোক সে গ্রেপ্তার হবে।

তিনি আরও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করেছেন। বিএনপিতে এসব লোকের কোনো জায়গা হবে না।

উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকনের সভাপতিতে অনুষ্ঠিত সবাই বক্তব্য রাখেন, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!