চিকেন শিক কাবাব
প্রকাশ: 13 April 2026 । 11:46 | আপডেট: 13 April 2026 । 11:46
আরএইচবি নিউজ ডেস্কঃ-
উপকরণঃ-
মুরগির মাংসের কিমা- আধা কেজি
পেঁয়াজ কুচি- আধা কাপ
আদা-রসুন বাটা- ১ টেবিল চামচ
কাঁচা মরিচ- ঝাল অনুযায়ী
ধনেপাতা- ১ মুঠো
জিরা গুঁড়া- ১ চা চামচ
গরম মসলা- ১ চা চামচ
চাট মসলা- ১ চা চামচ
লেবুর রস- ১ চা চামচ
লবণ- স্বাদমতো
ব্রেডক্রাম্ব- পরিমাণমতো
তেল- সামান্য।
প্রনালিঃ-
কিমার সঙ্গে সব উপকরণ ভালোভাবে মাখিয়ে ঘণ্টাখানেক ঘণ্টা ফ্রিজে রেখে দিন। মিশ্রণটি থেকে অল্প অল্প নিয়ে শিকের গায়ে চেপে চেপে কাবাব তৈরি করুন। গ্রিল প্যানে তেল বা মাখন ব্রাশ করে মাঝারি আঁচে কাবাবগুলো সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিন। এবার নামিয়ে পছন্দসই চাটনি বা সস দিয়ে পরিবেশন করুন সুস্বাদু চিকেন শিক কাবাব।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.