সাঘাটায় জাতীয় সংসদের সাবেক ডেপুটি..
প্রকাশ: 22 July 2023 । 21:58 | আপডেট: 22 July 2023 । 21:58
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা
গাইবান্ধার সাঘাটা উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে ২২ জুলাই উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা মরহুম এ্যাড: ফজলে রাব্বী মিয়ার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি এ্যাড: সামশীল আরেফিন টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বোনারপাড়া ইউপি চেয়ারম্যান নাসিরুল আলম স্বপনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য মাহমুদ হাসান রিপন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আনোয়ারুল হক, অন্যান্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি হায়দায় আলী, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হুদা দুদু, মাহবুবর রহমান নিটল, বীর মুক্তিযোদ্ধা আজাহার আলী, দেলোয়ার হোসেন, মান্নান মন্ডল, উপজেলা জাতীয় শ্রমিকলীগ সাধারণ সম্পাদক মোজাহিদুল ইসলাম বকুল, মোশারফ হোসেন সাব্বির প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.