পানতোয়া মিষ্টি

প্রকাশ: 11 April 2026 । 19:52 | আপডেট: 11 April 2026 । 19:52

আরএইচবি নিউজ ডেস্কঃ-

জর্দার মাঝে ছোট্ট ছোট্ট যে মিষ্টিগুলো দেয়া হয়, খেতে কি দারুণ মজা লাগে। ছোট্ট এই মজাদার মিষ্টির নাম পানতোয়া। তাহলে চলুন জেনে নিই এই মজাদার মিষ্টির রেসিপি!

উপকরণঃ-

গুঁড়ো দুধ ১/২ কাপ
ময়দা ২ টে চামচ
টক দই ২ টে চামচ
ঘি ১ টে চামচ
বেকিং পাউডার ১/৪ চা চামচ

তেল ভাজার জন্য

সিরার জন্য লাগবেঃ-

পানি ২ কাপ
চিনি ২ কাপ
গোলাপজল সামান্য

প্রনালিঃ-

একটি বাটিতে গুঁড়ো দুধ, ময়দা, বেকিং পাউডার দিয়ে মিশিয়ে নিন। তারপর এতে ঘি মিশিয়ে দই দিয়ে মেখে ডো বানিয়ে ১০-১৫ মিনিট ঢেকে রাখুন।
১০ মিনিট পর হাতের তালুর সাহায্যে ছোট ছোট বল গড়ে নিন।
অল্প আঁচে সময় নিয়ে লালচে বাদামি করে ভেজে তুলুন। তাড়াহুড়া করবেন না।
এবার সিরার সব উপকরণ দিয়ে সিরা তৈরি করুন। ভেজে রাখা মিষ্টিগুলাো ফুটন্ত সিরাতে ছেড়ে ২-৩ মিনিটের জন্য ঢেকে দিন। এতে করে রস মিষ্টির ভেতরে ঢুকবে এবং আকারে প্রায় দিগুন হবে।
তারপর ওভাবেই চুলা থেকে নামিয়ে রেখে দিন। তাতে মিষ্টি বাকি সিরাও শুষে নিবে।
এবার ফ্রিজে রেখে ঠাণ্ডা করে পরিবেশন করুন। অথবা জর্দার উপরে ছড়িয়েও পরিবেশন করতে পারেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!