আগৈলঝাড়ায় বাহাদুরপুর মধ্যেপাড়া ব্রীজটি যেন..

প্রকাশ: 9 April 2026 । 20:39 | আপডেট: 9 April 2026 । 20:39

জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ

বরিশালের আগৈলঝাড়ায় ঝুঁকিপূর্ন ব্রীজ দিয়ে জীবনের ঝুকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ সাধারন লোকজন| ব্রীজের দু-পাশের হাতল নেই, মাঝ খানে ভেঙে গিয়ে ঝুকিপূর্ন হয়ে পরেছে| জরাজীর্ণ ব্রীজটি দীর্ঘ কয়েক বছর ধরে সংস্কারের উদ্যোগ নেয়নি এলজিইডি বিভাগ|স্থানীয় দের প্রচেষ্টায় কাঠের পাটাতন ও বাশ দিয়ে মেরামত করে বাঁশের খুটি বাধিয়ে প্রতিদিন শতশত মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই জরাজীর্ণ ব্রীজ দিয়ে পার হচ্ছেন| ব্রীজ দিয়ে লোকজন রাতের অন্ধ্যাকারে চলাচল করতে গিয়ে প্রায়ই দুঘর্টনার শিকার হয়েছে হচ্ছে|

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রাজিহার ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মধ্যে পাড়া নামক বাট্রা বাহাদুরপুর খালের উপর ২৫ বছর পূর্বে ব্রীজ নির্মান করা হয়েছিল| ব্রীজটি নির্মানের ৮-১০ বছর যেতে না যেতেই বিভিন্ন স্থানের হাতল ও মাঝ খানে ভেঙে যাওয়ার কারনে ব্রীজটি ঝুকিপূর্ন হয়ে পরে | ঝুকি নিয়ে ব্রীজ দিয়ে মরটসাইকেল, ভ্যান ও ইজিবাইক চলাচল করতে গিয়ে দুঘর্টনার শিকার হচ্ছে যাত্রী ও পথচারীরা| ওই ব্রীজ দিয়ে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন শতশত লোকজন চলাচল করছে| প্রতিদিন রাতেই ব্রীজ দিয়ে চলাচল করতে গিয়ে দুঘর্টনার শিকারহচ্ছে সাধারন লোকজন| বর্তমানে ব্রীজটি ঝুঁকিপূর্ণ হওয়ার কারনে স্থানীয়রা চলাচল করতে পারছেনা| সীমাহীন দুর্ভোগে পড়েছে আশপাশের কয়েক গ্রামের শতশত কোমলমতি শিক্ষার্থী ও সাধারন লোকজন| বিকল্প কোনো যাতায়াতের পথ না থাকায়, মরণফাঁদ জেনেও ওই ব্রীজ দিয়ে গ্রামবাসী সহ কোমলমতি শিশু-বৃদ্ধরা চলাচল করছে| ব্রীজের মাঝে ভেঙে যাওয়াসহ দুইপাশের হাতল নেই এবং বাশের খুটি বাধিয়ে চলাচলকরে স্থানীয় জনসাধারন|

এব্যাপারে উপজেলা এলজিইডি বিভাগের প্রকৌশলী রবীন্দ্র চক্রবর্তী সাংবাদিকদের বলেন, এই ব্রীজটির অবস্থা খুবই বেহাল| ব্রীজ সরেজমিন পরিদর্শণ করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে|

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!