আগৈলঝাড়ায় হিন্দু বিবাহ রেজিস্ট্রার সমীরণ..

প্রকাশ: ৯ এপ্রিল ২০২৬ । ০৯:১৯ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ । ১৭:২৪

জগদীশ মন্ডল,আগৈলঝাড়া করেসপন্ডেন্ট, বরিশালঃ

বরিশালের আগৈলঝাড়া উপজেলায় সনাতনী হিন্দু সম্প্রদায়ের বিবাহ নিবন্ধন কার্যক্রমকে আরও সুসংগঠিত ও আইনগত কাঠামোর মধ্যে আনতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে আয়কর আইনজীবী সমীরণ রায়কে হিন্দু বিবাহ রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ নিয়োগের ফলে আগৈলঝাড়া উপজেলার হিন্দু সম্প্রদায়ের মানুষের মধ্যে স্বস্তি ও সন্তোষের সৃষ্টি হয়েছে। স্থানীয় সনাতনী সমাজের বিশিষ্ট ব্যক্তিরা মনে করছেন, বিবাহ নিবন্ধনের মাধ্যমে দাম্পত্য সম্পর্কের আইনগত স্বীকৃতি নিশ্চিত হওয়ায় পারিবারিক ও সামাজিক বিভিন্ন জটিলতা সহজেই সমাধান করা সম্ভব হবে।
জানা গেছে, মুসলিম, খ্রিস্টানসহ অন্যান্য ধর্মাবলম্বীদের মতো হিন্দু সম্প্রদায়ের বিবাহ নিবন্ধনও বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিবাহ রেজিস্ট্রেশনের ফলে স্বামী-স্ত্রীর অধিকার সংরক্ষণ, সম্পত্তিগত বিষয়, উত্তরাধিকার এবং আইনি সুরক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ বিষয়ে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি জানান, দীর্ঘদিন ধরে আগৈলঝাড়ায় একজন হিন্দু বিবাহ রেজিস্ট্রারের প্রয়োজন ছিল। সমীরণ রায়ের মতো একজন শিক্ষিত ও আইনজীবী ব্যক্তিকে এই দায়িত্ব দেওয়ায় তারা আশাবাদী যে তিনি নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
নবনিযুক্ত হিন্দু বিবাহ রেজিস্ট্রার সমীরণ রায় বলেন, “সরকার আমাকে যে দায়িত্ব দিয়েছে তা আমি সততা ও আন্তরিকতার সঙ্গে পালন করার চেষ্টা করব। হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন সহজে ও স্বল্প সময়ে বিবাহ নিবন্ধন করতে পারেন, সে বিষয়ে আমি সর্বোচ্চ সহযোগিতা করব।”

স্থানীয় সনাতনী সম্প্রদায়ের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই নিয়োগের মাধ্যমে আগৈলঝাড়ায় হিন্দু বিবাহ নিবন্ধন কার্যক্রম আরও গতিশীল হবে এবং সম্প্রদায়ের মানুষ আইনগত সুবিধা ভোগ করতে পারবেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!