গণপরিবহণের ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন..

প্রকাশ: 9 April 2026 । 16:49 | আপডেট: 9 April 2026 । 16:49

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, শিগগিরই এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা প্রণয়ন করা হবে। পাশাপাশি গণপরিবহণের অভ্যন্তরে ডিজিটাল ডিসপ্লেতে ভাড়া প্রদর্শন করার ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সংসদে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সদস্য রুমিন ফারহানার টেবিলে উপস্থাপিত তারকাচিহ্নিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

মন্ত্রী বলেন, সড়ক পরিবহণ আইন অনুযায়ী প্রতিটি মহানগর, বিভাগ ও জেলায় একটি করে যাত্রী ও পণ্য পরিবহণ কমিটি গঠন এবং তাদের কর্মপরিধি নির্ধারণের বিধান রয়েছে।

তিনি জানান, সড়ক পরিবহণ বিধিমালা, ২০২২-এর বিধি ৬০(ক) অনুযায়ী সংশ্লিষ্ট কমিটি রাস্তার ধারণক্ষমতা বিবেচনায় নিজ নিজ এলাকায় পরিবহণযানের সংখ্যা নির্ধারণ ও রুট পারমিট অনুমোদন করে।

শেখ রবিউল আলম আরও বলেন, সড়ক পরিবহণ আইন, ২০১৮-এর ধারা ৩৪(২)-এর ক্ষমতাবলে গেজেট জারি করে গণপরিবহণের ভাড়ার হার ও সর্বনিম্ন ভাড়া নির্ধারণ বা পুনর্নির্ধারণ করা হয়।

এ অনুযায়ী পুনর্নির্ধারিত ভাড়া বিআরটিএ তাদের ওয়েবসাইটে প্রকাশ করে এবং গণপরিবহণের অভ্যন্তরে দৃশ্যমান স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট পরিবহণ প্রতিষ্ঠান ও মালিকদের নির্দেশনা দেয়।

তিনি জানান, বর্তমানে নন-এসি বাস ও মিনিবাসের ভাড়ার তালিকা বিদ্যমান রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!