জরুরি বৈঠকে বসেছেন জামায়াত নেতৃত্বাধীন..

প্রকাশ: 7 April 2026 । 12:42 | আপডেট: 7 April 2026 । 12:42

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল ১০টায় ঢাকার মগবাজারে অবস্থিত আল-ফালাহ মিলনায়তনে বৈঠকে বসেছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।

তিনি দেশের একটি গণমাধ্যমকে বলেন, অবিলন্বে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

বৈঠক শেষে দুপুরে আল-ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে বৈঠক সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!