গাইবান্ধার গোবিন্দগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান

প্রকাশ: 6 April 2026 । 20:40 | আপডেট: 6 April 2026 । 20:40

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা

গাইবান্ধায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে ব্যাটারি গলিয়ে পরিবেশ দূষণের দায়ে আদর্শ ব্যাটারি হাউজ নামে একটি কারখানা সিলগালা, বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ও দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত|

সোমবার(০৬ এপ্রিল) দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের গোপালপুর এলাকায় এ অভিযান চালানো হয়| পরিবেশ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক উত্তম কুমারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার তামশিদ ইরাম খান|

নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান জানান, পরিবেশ অধিদপ্তরের অবস্থানগত ছাড়পত্র না থাকায় কারখানাটি কার্যক্রম নিষিদ্ধ ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়| সেই সাথে কারখানার মালিক বেলাল হোসেনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে|

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!