শ্রীমঙ্গলে ঝড়ে ক্ষতিগ্রস্থ ১৭ পরিবারের..

প্রকাশ: 5 April 2026 । 14:17 | আপডেট: 5 April 2026 । 14:17

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ শ্রীমঙ্গল উপজেলার ১৭ টি পরিবারের মাঝে ৩০ বাণ্ডিল ঢেউটিন বিতরন করেছে শ্রীমঙ্গল উপজেলা দুর্যোগ ও ত্রান বিভাগ।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও দুর্যোগ এবং ত্রাণ বিভাগের আয়োজনে আজ দুপুর ২ টায় এসব টিন বিতরন করা হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত ঢেউটিন বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন।

মৌলভীবাজার-৪ ( শ্রীমঙ্গল- কমলগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে এসব ঢেউটিন বিতরন করেন।

এসময় শ্রীমঙ্গল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালসহ সরকারী- বেসরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!