দেশের উন্নয়নে প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা..

প্রকাশ: 4 April 2026 । 21:32 | আপডেট: 4 April 2026 । 21:32

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশের সার্বিক উন্নয়ন ও পুনর্গঠনে প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

দ্য ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস, বাংলাদেশ (এফইএবি)-এর উদ্যোগে শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় রাজধানীর আল ফালাহ মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এফইএবি-এর সভাপতি প্রকৌশলী গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং এফইএবি ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি পরিকল্পনাবিদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দেশের বিশিষ্ট প্রকৌশলীরা অংশগ্রহণ করেন।

ডা. শফিকুর রহমান বলেন, একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও আধুনিক বাংলাদেশ গড়তে প্রকৌশলী, পরিকল্পনাবিদ ও স্থপতিদের মেধা ও দেশপ্রেমের বিকল্প নেই। দক্ষ জনশক্তি ও আধুনিক প্রযুক্তির সঠিক সমন্বয়ের মাধ্যমে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।

তিনি আরও বলেন, ‘প্রকৌশলীরা জাতির কারিগর। অতীতে দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে বহু উন্নয়ন প্রকল্প ব্যাহত হয়েছে। ভবিষ্যতে সততা, জবাবদিহিতা ও পেশাগত নিষ্ঠার মাধ্যমে প্রকৌশলীদের দেশের অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে হবে।’

ডা. শফিকুর রহমান প্রযুক্তি শিক্ষার প্রসার, উদ্ভাবনী চিন্তার বিকাশ এবং কর্মসংস্থান সৃষ্টির ওপর গুরুত্বারোপ করে বলেন, এসব উদ্যোগের মাধ্যমে বেকারত্ব হ্রাস করা সম্ভব।

সভায় অংশগ্রহণকারী প্রকৌশলীরা দেশের টেকসই উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় সমন্বিত ও ঐক্যবদ্ধ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!