হজ ফ্লাইট শুরু ১৮ এপ্রিল..

প্রকাশ: 3 April 2026 । 14:33 | আপডেট: 3 April 2026 । 14:33

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

আগামী ১৮ এপ্রিল থেকে বাংলাদেশিদের জন্য হজ ফ্লাইট শুরু হচ্ছে বলে জানিয়েছেন হজ সংক্রান্ত জাতীয় সর্বোচ্চ হজ কমিটির প্রধান ও ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনা সফল করতে মদিনায় হজ কনফারেন্স ও সৌদি হজ ও ওমরা মন্ত্রী তৌফিক বিন ফাউজান আল রাবিয়ার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ শেষে তিনি এ কথা বলেন।

মক্কা-মদিনায় হজযাত্রীদের সেবায় হজকর্মী নিয়োগ, হজযাত্রীদের হোটেলে অবস্থানকালে সার্বক্ষণিক এসি ও লিফট সার্ভিস, মক্কা-মদিনায় নির্বিঘ্ন ট্রান্সপোর্ট, সার্ভিস কম্পানি কর্তৃক হজ মৌসুমে মিনায় বাংলাদেশি হজযাত্রীদের খাবার বিতরণের সময় হাইজেনিক ব্যবস্থাপনা তদারকি, সময় মতো খাবার প্রদানসহ বিভিন্ন বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এ বিষয়ে ধর্মসচিব আলাউদ্দিন আল আজাদ, রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলোয়ার হোসেন, জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, মক্কায় বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর হজ্জ, হজ অনু বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!