সিলেট-ঢাকা রুটে বিশেষ ট্রেন চলবে..

প্রকাশ: 2 April 2026 । 22:30 | আপডেট: 2 April 2026 । 22:30

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেন দুর্ঘটনার প্রায় ২০ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় ভোগান্তিতে পড়েন হাজারো যাত্রী। বিশেষ করে ঢাকাগামী আন্তঃনগর উপবন এক্সপ্রেস ও চট্টগ্রামগামী উদয়ন এক্সপ্রেসের অন্তত দেড় হাজারের বেশি যাত্রী সিলেট স্টেশনে আটকা পড়ে দুর্ভোগে পড়েন।

এই ভোগান্তি কিছুটা লাঘব করতে ও রেক ব্যালেন্স করতে শুক্রবার (৩ এপ্রিল) সিলেট-ঢাকা রুটে একটি বিশেষ ট্রেন চালাবে রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে সূত্রে জানা গেছে, বিশেষ এই ট্রেনটি শুক্রবার সকাল সাড়ে ৮টায় সিলেট স্টেশন থেকে ছেড়ে গিয়ে দুপুর ২টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছাবে।

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সিআরবি পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপকের নির্দেশনায় যাত্রীদের অতিরিক্ত চাপ সামাল দিতে ট্রেনটি চালানো হবে।

তিনি আরও জানান, তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে বুধবার ঢাকাগামী উপবন এক্সপ্রেস সিলেট থেকে ছেড়ে যেতে পারেনি। একই সঙ্গে শুক্রবার কালনী এক্সপ্রেসও বন্ধ থাকায় যাত্রীদের সুবিধার্থে এই বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী বিশেষ ট্রেনটি সিলেট থেকে ছেড়ে কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে। এর মধ্যে কুলাউড়ায় সকাল ৯টা ২৭ মিনিটে, শ্রীমঙ্গলে সকাল ১০টা ১৫ মিনিটে, শায়েস্তাগঞ্জে সকাল ১০টা ৫০ মিনিটে এবং ঢাকা বিমানবন্দর স্টেশনে দুপুর ১টা ৩৩ মিনিটে পৌঁছানোর কথা রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!