বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে শিক্ষা সচিবকে..

প্রকাশ: 2 April 2026 । 11:54 | আপডেট: 2 April 2026 । 11:54

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) নিয়োগে সার্চ কমিটি পুর্নগঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ৬ সদস্যের এ কমিটিতে সভাপতি করা হয়েছে মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেককে। বুধবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র উপসচিব এ এস এম কাসেম স্বাক্ষরিত এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্রের তথ্য অনুযায়ী, কমিটির অন্য সদস্যরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ বি এম ওবায়দুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ ফরিদুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য (পাবলিক ইউনিভার্সিটি) প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মোঃ মোর্শেদ হাসান। কমিটিতে সদস্য সচিব হিসেবে রয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্ববিদ্যালয়)।

পরিপত্রে বলা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের (সাধারণ, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল) স্ব-স্ব আইনের আলোকে ভাইস-চ্যান্সেলর নিয়োগের নিমিত্ত সুপারিশ প্রণয়নের লক্ষ্যে সার্চ কমিটি গঠন করা হলো। সার্চ কমিটি প্রয়োজনে, বিশেষত কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কো-অপ্ট করতে পারবে।

কমিটির কার্যপরিধি হিসেবে বলা হয়েছে, ভাইস চ্যান্সেলর নিয়োগের নিমিত্ত যোগ্য ব্যক্তিদের জীবন বৃত্তান্ত সংগ্রহ করা; জীবন বৃত্তান্ত পরীক্ষা-নিরীক্ষাপূর্বক উপযুক্ত তিনজন ব্যক্তি বাছাই করা; বাছাইকৃত তিনজন ব্যক্তির মধ্য হতে একজনকে মনোনয়নের নিমিত্ত মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের সদয় অনুমোদন গ্রহণার্থে সরকারের নিকট সুগারিশ গ্রেরণ করা।

এর আগে ১৮ মে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার এক প্রজ্ঞাপনে এই কমিটির সভাপতি করা হয়েছিল কমিটির সভাপতি শিক্ষা উপদেষ্টা সি আর আবরারকে। সে সময় সদস্য হিসেবে রাখা হয়েছিল ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান ও অধ্যাপক মো. সাইদুর রহমান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফেরদৌস আজিমকে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!