বাংলাদেশে ড্রাইভিং স্কুল করতে জাপানি..

প্রকাশ: 2 April 2026 । 11:44 | আপডেট: 2 April 2026 । 11:44

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বাংলাদেশে একটি আধুনিক ড্রাইভিং স্কুল স্থাপন এবং এখান থেকে উত্তীর্ণ চালকদের জাপানে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির আগ্রহ প্রকাশ করেছে জাপানের প্রতিষ্ঠান কান্টো গ্রুপ।

বুধবাার (১ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নুরুল হকের সঙ্গে তার দপ্তরে সৌজন্য সাক্ষাৎকালে প্রতিনিধি দলটি এ প্রস্তাব দেন।

প্রতিনিধি দলে ছিলেন, কান্টো গ্রুপের পরিকল্পনা ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপক মিউমি সাকায়ে এবং কান্টো ড্রাইভিং স্কুলের প্রিন্সিপাল আকিরা কাকিজাকি।

সাক্ষাৎকালে জাপানি প্রতিনিধি দলটি জানান, জাপানে বর্তমানে দক্ষ গাড়িচালকের ব্যাপক চাহিদা রয়েছে। এই চাহিদা পূরণে তারা বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ড্রাইভিং স্কুল স্থাপন করতে চান। এখান থেকে জাপানি ভাষা ও কারিগরি দক্ষতা অর্জনকারী চালকদের জাপানে কর্মসংস্থানের পরিকল্পনাও প্রতিমন্ত্রীর কাছে পেশ করা হয়।

প্রতিমন্ত্রী জাপানি প্রতিনিধি দলের এই উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান। তিনি বলেন, জাপানের শ্রমবাজারের উপযোগী করে দক্ষ জনবল তৈরিতে বাংলাদেশ সরকার বদ্ধপরিকর। কান্টো গ্রুপের এই প্রস্তাবনা বাস্তবায়িত হলে বাংলাদেশি যুবকদের জন্য জাপানে কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

প্রতিমন্ত্রী তাদের এই প্রকল্পে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের প্রশাসনিক ও কারিগরি সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

সভায় উপস্থিত প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. শহিদুল ইসলাম চৌধুরী প্রতিনিধি দলটিকে তাদের প্রস্তাবনাটি আরও বিস্তারিত ও আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ে জমা দেওয়ার আহ্বান জানান।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!