রাজনৈতিক প্রভাবে যেন নদী-খাল দখল..
প্রকাশ: 1 April 2026 । 20:23 | আপডেট: 2 April 2026 । 11:35
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
রাজনৈতিক প্রভাবে নদী ও খাল কোনোভাবেই যাতে দখল না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্দেশনা দিয়েছেন বলে জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
আজ বুধবার সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে পানি সম্পদ ব্যবস্থাপনা নিয়ে পানি সম্পদ মন্ত্রী, প্রতিমন্ত্রীর সঙ্গে ড. আইনুন নিশাদসহ ৪ সদস্যের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। বৈঠক শেষে এসব কথা জানান প্রতিমন্ত্রী।
এ সময় পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন, ‘এই মাসে ফেনী ও ঝিনাইদহে দুটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির অঙ্গীকার ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি যথাসময়ে শেষ করার প্রস্তুতি চলছে।’
তিস্তা ব্যারেজ নির্মাণ মন্ত্রী বলেন, ‘তিস্তা ব্যারেজ নির্মাণ ও ভারতের সাথে গঙ্গার পানিবণ্টন চুক্তির বিষয়ে কারিগরি কমিটি কাজ করছে।’
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.