কাটা মসলায় গরুর মাংস

প্রকাশ: ১ এপ্রিল ২০২৬ । ১২:৫৫ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ । ১২:৫৫

আরএইচবি নিউজ ডেস্কঃ-

উপকরণ:-

গরুর মাংস ১ কেজি, পেঁয়াজ ৪ টুকরা করা ১ কাপ, আদা চাক চাক টুকরো করা কোয়ার্টার কাপ, রসুনা মোটা টুকরা করা কোয়ার্টার কাপ, শুকনা মরিচ বিচি ফেলে দেওয়া ৭-৮টি, দারুচিনি ৩ টুকরা, এলাচ ৪টি, জায়ফল-জৈয়ত্রী ১ চা চামচ, জিরা ভাজা (আস্ত) ১ চা চামচ, বেরেস্তা আধা কাপ, চিনি ১ চা চামচ, কাঁচামরিচ ৫-৬টি, ঘি ২ টেবিল চামচ, লবণ পরিমাণ মতো।

প্রস্তুত প্রণালি:-

গরুর মাংস লবণ ও টক দই মাখিয়ে আধা ঘণ্টা মেরিনেট করুন। এবার আদা, রসুন, শুকনামরিচ, কাঁচামরিচ, এলাচ, দারুচিনি, জয়ফল, জৈয়ত্রী, জিরা দিয়ে আরও আধা ঘণ্টা মেরিনেট করুন। প্যানে তেল গরম করে মাংস দিয়ে কষিয়ে নিন।

ভালো করে কষানো হলে পরিমাণ মতো পানি দিয়ে মাংস সিদ্ধ করুন। মাংস সিদ্ধ হয়ে গেলে বেরেস্তা, ঘি ও চিনি দিয়ে মৃদু আঁচে বসিয়ে রাখুন। মাংস হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!