কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা, জ্বালানি..

প্রকাশ: 1 April 2026 । 12:27 | আপডেট: 1 April 2026 । 12:27

অনলাইন ডেস্ক

কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে বিমানবন্দরটির জ্বালানি ট্যাংকার রাখা অংশে বিশাল আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার (১ এপ্রিল) সকালে এ তথ্য জানায় কুয়েতি কর্তৃপক্ষ।

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি বলেছেন, “কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ইরান ও তাদের সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর নির্লজ্জ ড্রোন হামলা চালিয়েছে। এতে টার্গেট করা হয়েছে একটি জ্বালানি ট্যাংকার। হামলার কারণে এতে বিশাল আগুন লেগছে।”

“জরুরি পরিষেবার কর্মীরা বর্তমানে সেখানে রয়েছেন। অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং কোনো মানুষ আহত হননি।” গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যৌথ হামলা চালায় যুক্তরাষ্ট্র ও দখলদার ইসরায়েল। এরপর উপসাগরীয় আরব দেশগুলোতে থাকা মার্কিন অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে ইরান।

এরমধ্যে দেশগুলোর বিমানবন্দরগুলোও রয়েছে। ইরানের অভিযোগ নিজেদের বিমানবন্দরগুলোকে যুক্তরাষ্ট্রকে সামরিক কাজে ব্যবহার করতে দিচ্ছে আরব দেশগুলো।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!