অনিয়ম-দুর্নীতি বরদাস্ত করা হবে না..

প্রকাশ: 31 March 2026 । 16:22 | আপডেট: 31 March 2026 । 16:22

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

পানিসম্পদ মন্ত্রণালয়ে কোনো ধরনের অনিয়ম দুর্নীতির বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন পানিসম্পদ মন্ত্রী মোহাম্মদ শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে রাজধানীর পানি ভবনে বিশ্ব পানি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ার জন্য জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে। অতীতে খাল খননের নামে অর্থ আত্মসাৎ হয়েছিল। এ মন্ত্রণালয়ে এখন থেকে আর কোনো অনিয়ম ও দুর্নীতি মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, জনগণের উপকারে আসবে না, এমন কোনো প্রকল্প সরকার গ্রহণ করবে না। পানির অপচয় রোধ, দূষণ ও সঠিক ব্যবহারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!