তেলের অবৈধ মজুত সম্পর্কে তথ্যদানকারীদের..

প্রকাশ: 30 March 2026 । 12:36 | আপডেট: 30 March 2026 । 12:36

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জ্বালানি তেলের অবৈধ মজুত ও পাচারকারীদের সম্পর্কে স্থানীয় প্রশাসনকে সঠিক তথ‍্য দিলে সহায়তাকারীর জন্য সর্বোচ্চ ১ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে সরকার।

সোমবার (৩০ মার্চ) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ইরান-ইসরাইল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষেত্র আপাতত মধ্যপ্রাচ্যের দেশগুলো হলেও তার প্রভাবে পুরোপরি অস্থির হয়ে উঠেছে বিশ্ব অর্থনীতি।

প্রতিদিনেই বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম বাড়ছে, একইসঙ্গে বাড়ছে সমুদ্র পথে জাহাজযোগে কন্টেইনার ও পণ্য পরিবহন খরচ। আর এই অস্থিরতা থেকে বাদ যাচ্ছে না বাংলাদেশের আমদানি-রফতানি বাণিজ্য। অবশ্য আন্তর্জাতিক বাজারে তেলের দাম লাফিয়ে লাফিয়ে বাড়লেও বাংলাদেশে দাম না বাড়িয়ে আগের অবস্থায় রেখেছে ক্ষমতাসীন বিএনপি সরকার।

তবুও রাজধানীসহ দেশের বিভিন্ন পাম্পে জ্বালানি তেলের জন্য মোটরসাইকেল ও গাড়ির দীর্ঘ সারি লক্ষ্য করা যাচ্ছে কিছু দিন ধরে। তেলা সংকটে অপ্রীতিকর ঘটনাও ঘটছে কোথাও কোথাও।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!