সংস্কার প্রশিক্ষণ ও প্রযুক্তিতে দেশ..

প্রকাশ: ২২ মার্চ ২০২৬ । ২২:৫২ | আপডেট: ২২ মার্চ ২০২৬ । ২২:৫২

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

সংস্কারের মাধ্যমে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ, প্রশিক্ষণ, মেধা, প্রযুক্তিতে শ্রেষ্ঠত্ব অর্জনের মাধ্যমে দেশকে এগিয়ে নেবে বিএনপি। সেই লক্ষ্যেই কাজ করছে সরকার বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (২২ মার্চ) বিকেলে কক্সবাজারের পেকুয়া সরকারি মডেল জিএমসি ইনস্টিটিউশন এলামনাই এসোসিয়েশনের ঈদ পুনর্মিলনীতে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, ‘বিগত সময়ে সনাতনী শিক্ষা ব্যবস্থা দিয়ে কোটি কোটি বেকার সৃষ্টি হয়েছে। ডিগ্রিধারী বেকার সৃষ্টি নয়, কর্মক্ষম নাগরিক গড়ে তুলতে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাবে সরকার।

দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘সরকার নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু করেছে। তার অংশ হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীর ক্ষমতায়নে কার্যক্রম হাত নিয়েছে সরকার।’

শিগগিরই কৃষকদের জন্য কৃষি কার্ড দেয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘দায়িত্ব নেয়ার পর প্রথম মন্ত্রীপরিষদ বৈঠকে দশ হাজার টাকার সুদসহ কৃষি ঋণ মওকুফ করেছে সরকার।’

অনুষ্ঠানে স্বরাষ্টমন্ত্রীর সহধর্মিণী ও কক্সবাজার-১ আসনের সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!