নবাবি সেমাই

প্রকাশ: 22 March 2026 । 22:36 | আপডেট: 22 March 2026 । 22:36

আরএইচবি নিউজ ডেস্কঃ-

উপকরণ:-

লাচ্ছা সেমাই ২৫০ গ্রাম
তরল দুধ ২ লিটার
গুঁড়ো দুধ ৫ কাপ
ঘি ১ টেবিল চামচ
কনডেনসড মিল্ক ১ কাপ
চিনি ২ টেবিল চামচ
কাজুবাদাম কুচি ২ টেবিল চামচ
পেস্তাবাদাম কুচি ১ চা-চামচ
কিশমিশ ১ টেবিল চামচ
শুকনো লাল চেরি ১ টেবিল চামচ
মাওয়া ৩ টেবিল চামচ
জাফরান দুটি ছোট পাপড়ি
লবণ পরিমাণমতো।

প্রস্তুত প্রণালী:-

প্রথমে সসপ্যানে ঘি দিয়ে লাচ্ছা সেমাই বাদামি করে ভেজে নিন। এবার এতে ২ কাপ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে ভাজুন আরও ১ মিনিটের মতো।

ভাজা হয়ে গেলে একটি প্লেটে তা উঠিয়ে আলাদা করে এক পাশে রাখুন। এবার সেই সসপ্যানে তরল দুধ ফুটিয়ে ঘন করে নিন। দুধ ফুটে এলে এতে যোগ করুন ঘি। দুধ ঘন হয়ে গেলে এতে দিয়ে দিন গুঁড়া দুধ। এ পর্যায়ে ২ মিনিট অপেক্ষা করুন ঘন হয়ে যাওয়া পর্যন্ত। ঘন ক্ষীর হয়ে গেলে তা চুলা থেকে নামিয়ে ফেলুন।

এবার একটি পাত্রে প্রথমে কিছু ভাজা সেমাই দিয়ে একটি স্তর তৈরি করুন। দ্বিতীয় স্তরে দুধের তৈরি ক্ষীর দিন। এর ওপর তৈরি করুন কনডেনসড মিল্কের লেয়ার। তার ওপর ভাজা সেমাইয়ের স্তর দিন আরও একবার। ওপরে কাজুবাদাম, পেস্তাবাদাম, কিশমিশ ও মাওয়া ছড়িয়ে দিন। ডিপ ফ্রিজে ১০-১৫ মিনিট রাখার পর পরিবেশন করুন মজাদার এই সেমাই।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!