ঈদের নামাজ একসঙ্গে ঈদগাহে আদায়..
প্রকাশ: ২১ মার্চ ২০২৬ । ১১:১৬ | আপডেট: ২১ মার্চ ২০২৬ । ১১:২৪
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
জাতীয় ঈদগাহ ময়দানে একসঙ্গে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।

এর মধ্য দিয়ে দীর্ঘ ৩৬ বছর পর এক অনন্য ইতিহাসের সাক্ষী হবে জাতীয় ঈদগাহ ময়দান। এবার একই জামাতে কাতারবন্দি হয়ে ঈদের নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এবার ঈদ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। প্রধান বিচারপতিসহ মন্ত্রিপরিষদ ও কূটনৈতিক কোরের প্রায় ৩৩০ জন বিশিষ্ট ব্যক্তির জন্য রাখা হয়েছে বিশেষ ব্যবস্থা। মূল প্যান্ডেলে ৩৫ হাজার মুসল্লিসহ আশপাশের সড়ক মিলিয়ে নামাজ আদায় করতে পারবে প্রায় ১ লাখ মানুষ। নারীদের জন্য বিশেষ ব্যবস্থার পাশাপাশি জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করছে দুটি মেডিকেল টিম।

নিরাপত্তা রক্ষায় সিসিটিভি ক্যামেরা আর ওয়াচ টাওয়ারের নজরদারিতে আগত মুসল্লিদের মানতে হচ্ছে বিশেষ কড়াকড়ি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.