দুমকিতে সংসদ সদস্য আলতাফ হোসেন..
প্রকাশ: 20 March 2026 । 16:00 | আপডেট: 21 March 2026 । 11:24
মোঃ জসীম উদ্দীন,দুমকি প্রতিবেদক,পটুয়াখালীঃ
পটুয়াখালীর দুমকিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর পক্ষ থেকে দুস্থ ও অসহায়দের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শুক্রবার বিকেল দুমকি উপজেলা পাঁচটি ইউনিয়নে এ অর্থ বিতরণ করা হয়। পাঙ্গাসিয়া, লেবুখালী, মুরাদিয়া, আংগারিয়া ও শ্রীরামপুর ইউনিয়নে ২৫০ জন সুবিধাভোগীর প্রত্যেকের হাতে ৫০০ টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফরিদা সুলতানা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই ঈদ উপহার বিতরণ করেন। পাঙ্গাসিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নজরুল ইসলাম গাজী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাঙ্গাসিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক মো. ফেরদাউস আলম,বিশিষ্ট ব্যবসায়ী আবুল বাশার হাওলাদার,সাবেক ছাত্রদল নেতা মাসুদুর রহমান রিপন ফরাজী, সাবেক যুবদল নেতা মিজানুর রহমান প্যাদা, সাবেক বিএনপি নেতা শাহজাহান মোল্লা,
যুবদল নেতা নয়ন তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
সাধারণ মানুষের ঈদের আনন্দ ভাগ করে নিতেই সংসদ সদস্যের পক্ষ থেকে এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এলাকার উন্নয়নে এবং আর্তমানবতার সেবায় এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.