ঈদের ছুটিতে ফাঁকা রাজধানী

প্রকাশ: 18 March 2026 । 16:52 | আপডেট: 18 March 2026 । 16:52

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি শুরু হওয়ায় রাজধানী ঢাকা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে নগরবাসীর বড় একটি অংশ গ্রামের পথে রওয়ানা হয়েছেন।

আজ (১৮ মার্চ) বুধবার সকাল থেকেই রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী ও গুলিস্তান বাস টার্মিনাল, রেলস্টেশন এবং লঞ্চঘাটগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। যাত্রীরা শেষ মুহূর্তে বাড়ি ফেরার জন্য বিভিন্ন পরিবহনে ভিড় করছেন।

অন্যদিকে ছুটি শুরুর সঙ্গে সঙ্গে অফিস-আদালত বন্ধ হয়ে যাওয়ায় নগরীর সড়কগুলোতে যানবাহনের চাপ অনেকটাই কমে এসেছে। কোথাও কোথাও প্রায় ফাঁকা সড়কের চিত্রও দেখা গেছে। যাত্রীবাহী বাসের সংখ্যা কমে গেলেও প্রধান সড়কগুলোতে অটোরিকশার চলাচল তুলনামূলক বেশি।

এদিকে রাজধানীর বিভিন্ন মার্কেট ও বিপণিবিতানগুলোতে ঈদ কেনাকাটার শেষ সময়ের ভিড় লক্ষ্য করা গেছে। ক্রেতারা শেষ মুহূর্তে প্রয়োজনীয় কেনাকাটা সেরে নিচ্ছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!