ইলিয়ানা মা হচ্ছেন
প্রকাশ: 19 April 2023 । 14:10 | আপডেট: 19 April 2023 । 14:10
তানজিয়া রহমান বিনোদন প্রতিনিধি:-
দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই ক্যারিয়ার শুরু অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজের। তারপর পরিচালক অনুরাগ বসুর হাত ধরে ‘বরফি’ ছবি দিয়েই বলিউডে পা রাখেন ইলিয়ানা।
মঙ্গলবার সকালে গুড নিউজ দিলেন ‘বরফি’ খ্যাত অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। মা হতে চলেছেন এই বলি নায়িকা।
ইনস্টাগ্রামে দুইটি ছবি পোস্ট করে প্রথম সন্তানের আগমনের খবর জানান ইলিয়ানা। প্রথমটিতে রয়েছে সদ্যোজাত সাদাকালো পোশাকের একটি ছবি, তার ওপর লেখা, ‘রোমাঞ্চকর যাত্রা শুরু’। অন্যদিকে ‘মাম্মা’ লেখা একটি লকেটের ছবি পোস্ট করেন ইলিয়ানা।
ছবির ক্যাপশনে হবু মা লিখেছেন, ‘সে খুব জলদি আসছে। আমার ছোট্ট সোনার সঙ্গে দেখা করতে আর তর সইছে না’।
ইলিয়ানার ছবিতে মন্তব্য করেছেন তার মা, সামিরা ডিক্রুজ। লিখেছেন, ‘আমার নাতি/নাতনির মুখ দেখতে আর অপেক্ষা করতে পারছি না। খুব দ্রুত চলে এস’।
মাতৃত্বের সুখবর শেয়ার করলেও নিজের রিলেশনশিপ স্ট্যাটাস নিয়ে কিছুই জানাননি ইলিয়ানা। ‘অবিবাহিত’ নায়িকার মা হওয়ার খবরে শোরগোল নেটপাড়ায়। অনেকেই কটাক্ষ করতে ছাড়েননি নায়িকাকে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.