যেসব খাতে মিলবে ইতালির স্পন্সর..

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩ । ১১:৫৬ | আপডেট: ১৩ জুলাই ২০২৩ । ১১:৫৬

অনলাইন ডেস্ক

করোনা মহামারির ধকল কাটিয়ে উঠতেই বিভিন্ন দেশ থেকে তিন বছরে সাড়ে চার লাখ শ্রমিক নেয়ার ঘোষণা দিয়েছে ইতালি সরকার।

স্থানীয় সময় গত শুক্রবার (৭ জুলাই) সকালে দেশটির মন্ত্রিপরিষদ এ সিদ্ধান্ত নেয়।

মন্ত্রিপরিষদের চূড়ান্ত বিবৃতিতে বলা হয়, ৪ লাখ ৫২ হাজার শ্রমিক ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে পর্যায়ক্রমে ইতালিতে নেয়া হবে। এর মধ্যে আগামী বছর ইতালিতে প্রবেশের অনুমতি পাবে ১ লাখ ৩৬ হাজার জন। পরের বছর এ সুযোগ পাবেন ১ লাখ ৫১ হাজার এবং ২০২৫ সালে ১ লাখ ৬৫ হাজার শ্রমিক।

পূর্ববর্তী কাজের ক্ষেত্র বর্ধিত করে ইলেকট্রিশিয়ান ও প্লাম্বারদের সঙ্গে পারিবারিক সহায়তা (ডোমেস্টিক) এবং সামাজিক স্বাস্থ্যসেবা কর্মীদের (ডাক্তার, নার্স) জন্য একটি নির্দিষ্ট কোটা পুনরায় চালু করা হয়েছে। এছাড়া বাস ড্রাইভার এবং মাছ ধরার জন্য জেলে যোগ করা হয়েছে।

আগে থেকেই কাজের জন্য সড়ক পরিবহন খাত, নির্মাণ, পর্যটন-হোটেল, মেকানিকস, টেলিযোগাযোগ, খাদ্য, জাহাজ নির্মাণ, স্ব-কর্মসংস্থান এবং অ-মৌসুমি মালিকানাধীন কাজের জন্য কোটা নিশ্চিত ছিল।

ইতালিতে সবচেয়ে বেশি শ্রমিক যেতে পারবে কৃষি ও পর্যটন খাতের কাজের জন্য। এছাড়া ভবন নির্মাণ, জাহাজ নির্মাণ, পণ্য আনানেয়ার জন্য বড় ট্রাকের চালক পদে এবং হোটেল, মেকানিক, টেলিকমিউনিকেশন ও খাদ্য-দ্রব্যাদি উৎপাদন খাতেও শ্রমিক যেতে পারবে।

এর সঙ্গে বিদেশিদের জন্য নতুন শ্রম খাত যোগ করা হয়েছে ইতালিতে, যার মধ্যে আছে বাসচালক, নার্স, বৃদ্ধদের দেখাশোনা করা এবং মাছ বাজারজাত করা।

যেসব দেশ ইতালি থেকে অবৈধ অভিবাসীদের ফেরত নিতে চুক্তি করেছে, সেসব দেশের নাগরিকদের জন্য কিছু কোটা বরাদ্দ দেয়া হবে বলে জানিয়েছে মেলোনির মন্ত্রিপরিষদ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!