মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র পূর্ণাঙ্গ কমিটি..
প্রকাশ: 13 July 2023 । 00:11 | আপডেট: 13 July 2023 । 00:12
কামরুজ্জামান বাঁধনঃ
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা বিএনপির কাউন্সিলের প্রায় দশমাস পরে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ১১ জুলাই মঙ্গলবার রাতে জেলা বিএনপির আহবায়ক আব্দুর রশীদ চুন্নু ও সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত পূর্ণ কমিটি উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাহাবুদ্দিন নান্নু এর নিকট হস্তান্তর করেন।
উপজেলা বিএনপির কমিটিতে আলহাজ মোঃ শাহাবুদ্দিন নান্নুকে সভাপতি,মোঃ জাহাঙ্গীর হোসেন ফরাজী সাধারণ সম্পাদক করে ১১৭ সদস্য বিশিষ্ট অনুমোদন করেন জেলা বিএনপি। কমিটির অণ্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি মোঃ আহসানউল্লাহ পিন্টু সিকদার,মোসাঃ রাজিয়া রশিদ,মোঃ গোলাম ফারুক মুন্সী, মোঃ আনোয়ার সিকদার, আলহাজ মোঃ আইউব খান,মোঃ আমিনুল ইসলাম খোকন,মোঃ মজিবর রহমান মেম্বার সহ ১৪ জনকে সহ-সভাপতি,মোঃ হারুন অর রশীদ মুন্সী,মোঃ রুবেল মৃধা,মোঃ আসাদুজ্জামান মনির সহ ০৮ জনকে যুগ্ন সাধারণ সম্পাদক,মোঃ জয়নাল আবেদীন সুজন সিকদার ও এইচ এম শামীম সাংগঠনিক সম্পাদক,মোঃ কামরুজ্জামান জুয়েল মুন্সী দপ্তর সম্পাদক,মোঃআলমগীর হোসেন মোক্তার কোষাধ্যক্ষ,সার্জেন্ট (অবঃ) আলমগীর হোসেন প্রচার সম্পাদক,মল্লিক মাকসুদ আহমেদ বায়েজীদ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক,আব্দুর রহমান হাওলাদার ধর্ম বিষয়ক সম্পাদক সহ মোট ৪১জনকে সম্পাদক, আলহাজ মোঃ আশ্রাব আলী হাওলাদার নির্বাহী সদস্য ০১,মোঃ মোবারক আলী মুন্সী নির্বাহী সদস্য ০২, প্রফেসর (অবঃ) মোঃ মোস্তাফিজুর রহমান ০৩ নং নির্বাহী সদস্য সহ ৪৮ জনকে সদস্য করা হয়েছে। উপজেলা বিএনপির ১১৭ সদস্য বিশিষ্ট কমিটির বাইরে অ্যাডভোকেট আব্দুল আজিজ সিকদার,আলহাজ আজাহার উদ্দিন মাস্টার,মোঃ মন্নান মুন্সী, অ্যাডভোকেট মজিবর রহমান মুন্সী,মোঃ খলিলুর রহমান (সাবেক চেয়ারম্যান) সহ ১১ জনকে উপদেষ্টা মন্ডলী করে একটি উপদেষ্টা কমিটি অনুমোদনও দেওয়া হয়েছে। উল্লেখ্য,গত বছর অক্টোবর মাসের ২১ তারিখে জেলা বিএনপি ও কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দের উপস্থিতিতে মির্জাগঞ্জ উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কাউন্সিলরদের ভোটের মাধ্যমে আলহাজ সাহাবুদ্দিন নান্নু সভাপতি ও মোঃ জাহাঙ্গীর হোসাইন ফরাজী সাধারণ সম্পাদক নির্বাচিত হন। দীর্ঘ ০৮ মাস অপেক্ষার পর গতকাল এই কমিটি পূর্ণরূপে অনুমোদন পায়।
জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি বলেন,কমিটিতে যোগ্য,দক্ষ ও ত্যাগীদের মূল্যায়ন করা হয়েছে। আশা করি এখন আর অভ্যন্তরীণ কোন্দল আর থাকবে না।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.