হিলি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া..

প্রকাশ: 1 February 2026 । 16:55 | আপডেট: 1 February 2026 । 16:55

মোঃ কামরুজ্জামান শুভ,হাকিমপুর করেসপন্ডেন্ট,দিনাজপুরঃ

“মাঠে শৃঙ্খলা, জীবনে সাফল্য “এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিলি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (০১ ফেব্রুয়ারী) সকাল ১০টায় হাকিমপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন স্কুলের সভাপতি ডিএম আলমগীর রহমান।

পরে সেখানে বালক বালিকাদের ৫০ ও ১০০ মিটার দৌড়, চকলেট দৌড়, চামচে মার্বেল রেখে মুখে নিয়ে হাঁটা, হাই জাম্প, লংজাম্প, ফুটবল, ক্রিকেট, যেমন খুশি তেমন সাজাসহ শিক্ষার্থীদের নানা ধরনের খেলা হয়। অভিভাবকরাও বিভিন্ন খেলায় অংশ নেন। খেলা শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে হিলি পাবলিক স্কুলের পরিচালক অর্ক মুনতাসির নির্ঝর, অধ্যক্ষ এ এফ এম রাফেউল করিম, উপাধ্যক্ষ বেবি আক্তার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!