সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক..
প্রকাশ: ১০ জুলাই ২০২৩ । ১৮:৪৫ | আপডেট: ১০ জুলাই ২০২৩ । ১৮:৪৫
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) মনোনিত হলেন শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম।
পুলিশ সুত্র জানায়, আজ সোমবার (১০ জুলাই) সিলেট রেঞ্জ কর্তৃক আয়োজিত এপ্রিল ২০২৩ হতে জুন ২০২৩ মাসের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা ডিআইজি কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।
সভায় ওই সময়ে অনুদঘাটিত (ক্লু লেস) মামলার রহস্য উদঘাটনে বিশেষ অবদান রাখায় সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী পুলিশ পরিদর্শক হিসেবে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলামকে মনোনীত করা হয়।
সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী পুলিশ পরিদর্শক হিসেবে মনোনীত হওয়ায় মোঃ আমিনুল ইসলামকে সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম-সেবা সম্মাননা পত্র ও নগদ অর্থ পুরস্কার তার হাতে তুলে দেন।
এ সময় অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) নাবিলা জাফরিন রিনা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপস) এমএ জলিল, মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া ও সিলেট রেঞ্জের উর্ধ্বতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.