কুয়াকাটায় ঈদের উপহার হিসেবে ৩..

প্রকাশ: 19 April 2023 । 11:34 | আপডেট: 19 April 2023 । 11:34

আব্দুল কাইয়ুম (আরজু), করেসপন্ডেন্ট কুয়াকাটা (পটুয়াখালী)

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভার ৩ হাজার ৮১ জন নাগরিককে ঈদের উপহার হিসেবে প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (এপ্রিল ১৮) দিনভর পৌর মেয়র মোঃ আনোয়ার হাওলাদারের উপস্থিতিতে এ উপহারের চাল বিতরণ করা হয়। উপহারের এ চাল নিতে পৌরসভার সামনে সকাল থেকে ভীড় জমায় নারী পুরুষ শিশুরা। ঈদের আগে প্রধানমন্ত্রীর তরফ থেকে এই উপহারের চাল পেয়ে খুশি পৌর এলাকার নাগরিকরা। এসময় কাউন্সিলর তৈয়বুর রহমান,আবুল হোসেন ফরাজি, মোঃ হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলররা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!