আত্রাইয়ে আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র কমিটি..

প্রকাশ: ৮ জুলাই ২০২৩ । ১৮:৫৬ | আপডেট: ৮ জুলাই ২০২৩ । ১৮:৫৬

মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ করেসপন্ডেন্ট

আত্রাইয়ে আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে৷ নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠন করা হয়েছে। এস.এম.মুঞ্জুরুল আলমকে সভাপতি ও মো.সাহাদৎ হোসেন রকেটকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে তিন বছর মেয়াদী আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র ১০১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়।
শনিবার(৮ জুলাই) সকাল সাড়ে ১১ টায় থানা বিএনপির কার্যালয়ে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতিত্ব করেন আহসানগঞ্জ ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মো.মাজেদুর রহমান মেজো।
এ সময় অন্যদের মধ্যে বিএনপি নেতা আজাদ,মো.খোরশেদ আলম,মো.জুয়েল,মো.আওয়াল,মো.আব্দুল জলিল,ইলিয়াস,হামিদুল, সহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!