নতুন সময়সূচি মেট্রোরেল চলাচলের

প্রকাশ: ৫ জুলাই ২০২৩ । ১৯:৫৫ | আপডেট: ৫ জুলাই ২০২৩ । ১৯:৫৫

সুজন খান স্টাফ করেসপন্ডেন্ট

মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি ঘোষণা করা হয়েছে। আধা ঘণ্টা বাড়িয়ে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে মেট্রোরেল। আগামী ৮ জুলাই থেকে রাত ৮টা ১৫ মিনিটে একটি এবং রাত ৮টা ৩০ মিনিটে একটি ট্রেন আগারগাঁও মেট্রোরেল স্টেশন ছেড়ে যাবে। তবে, সাধারণ টিকিট ব্যবহার করে এগুলোতে ওঠা যাবে না।

গত ৪ জুলাই, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উপসচিব তরফদার মাহমুদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেট্রোরেলে যাতায়াতকারী যাত্রীদের সুবিধার্থে ৮ জুলাই (শনিবার) থেকে দুটি অতিরিক্ত মেট্রো ট্রেন যথাক্রমে রাত ৮টা ১৫ মিনিটে ও রাত ৮টা ৩০ মিনিটে আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি মেট্রোরেল স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলাচল করবে। এই মেট্রো ট্রেন দুটিতে শুধু এমআরটি পাস ও র‌্যাপিড পাস ব্যবহার করে যাতায়াত করা যাবে। এই মেট্রো ট্রেন দুটিতে সিঙ্গেল জার্নি টিকিট ব্যবহার করে যাতায়াত করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ৩০ মিনিট ছাড়া গত ১৯ জুন তারিখে জারি করা সময়সূচি অপরিবর্তিত থাকবে।

গত বছরের ২৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। পরদিন থেকেই যাত্রী চলাচল শুরু হয় দেশের প্রথম এই বৈদ্যুতিক ট্রেনে। পরে, ধাপে ধাপে এই পথের মাঝের নয়টি স্টেশন খুলে দেওয়া হয়। মেট্রোরেলের এখন সাপ্তাহিক ছুটি শুক্রবার।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!