পটুয়াখালীতে সনাকের উদ্যোগে দুর্নীতিবিরোধী সামাজিক..
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫ । ১৬:২৮ | আপডেট: ২৮ নভেম্বর ২০২৫ । ১৬:২৮
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)–এর সহায়তায় এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) পটুয়াখালীর আয়োজনে স্থানীয় পর্যায়ে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন শক্তিশালীকরণে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পটুয়াখালীর কোডেক প্রশিক্ষণ কেন্দ্রে শুক্রবার(২৮ নভেম্বর) কর্মসূচির শুরুতে সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট পর্যন্ত নিবন্ধন শেষে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
এ সময় সনাক সদস্য রুমা রানী দে জাতীয় সঙ্গীত পরিচালনা করেন। পরে স্বাগত বক্তব্য দেন মোঃ আব্দুর রব। পরিচয় পর্ব পরিচালনা করেন সনাক পটুয়াখালীর সহসভাপতি ও আহ্বায়ক সৈয়দ মিজানুর রহমান। এরপর সনাক সভাপতি অ্যাড. সহিদুর রহমান উদ্বোধনী বক্তব্য প্রদান করেন এবং দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।
সনাকের কার্যক্রম ও অর্জন নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মো. মনিরুল ইসলাম। পরে পাঁচটি গ্রুপে বিভক্ত হয়ে দুর্নীতিবিরোধী আন্দোলনের চ্যালেঞ্জ, বাঁধা এবং উত্তরণে করণীয় বিষয়ে দলীয় কাজ করেন ইয়েস, এসিজি ও সংশ্লিষ্ট উপকমিটির সদস্যরা।
স্বল্প বিরতির পর প্রতিটি গ্রুপ থেকে প্রতিনিধি দল উপস্থাপনা করেন। এরপর অনুষ্ঠিত উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর পর্ব পরিচালনা করেন জনাব মোঃ জাবিদুল হক খান।
টিআইবি’র সার্বিক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন কাজী শফিকুর রহমান, কো-অর্ডিনেট-সিই, টিআইবি। সভায় প্রতিক্রিয়া ব্যক্ত করেন সনাক সদস্য রাধেশ্যাম দেবনাথ এবং সুনীতি সুধা দাস।
ধন্যবাদ জ্ঞাপন করেন সনাকের সহসভাপতি নাসিমা শাহীন এবং সমাপনী বক্তব্য প্রদান করেন সনাক সভাপতি অ্যাড. সহিদুর রহমান। নামাজ ও খাবারের বিরতির পর দিনব্যাপী এ অনুষ্ঠানের সমাপ্তিতে সাংস্কৃতিক আয়োজন ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। আয়োজিত এই সভায় সনাক, ইয়েস এবং এসিজি সদস্যরা অংশ নেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.