হিলি স্থলবন্দরে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী..
প্রকাশ: 3 July 2023 । 20:09 | আপডেট: 3 July 2023 । 20:47
মোঃ লুৎফর রহমান ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর
সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগান কে সামনে রেখে দিনাজপুরের হিলিতে উৎসব মুখর পরিবেশে র্যালি, আলোচনা সভা, কেক কাটার মধ্যে দিয়ে এনটিভি ২১ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (৩ জুলাই) দুপুর বেলা বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে এনটিভির হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ এর সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন। এসময় পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম। হাকিপুর থানার তদন্ত(ওসি) জাহাঙ্গীর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, পৌর কৃষক লীগের সাধারন সম্পাদক রাকিব হাসান ডালিম, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.