গাজীপুরে ২ বাসে দুর্বৃত্তদের আগুন
প্রকাশ: 12 November 2025 । 12:00 | আপডেট: 12 November 2025 । 12:00
ষ্টাফ করেসপন্ডেন্ট, ঢাকাঃ
বুধবার ভোরে গাজীপুরে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। যানবাহনগুলোতে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা ৷
গাজীপুর মহানগরীর বাসন থানাধীন পেয়ারা বাগান এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
এর আগে কালিয়াকৈর-নবীনগর সড়কের চক্রবর্তী এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।
এলাকাবাসী ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর পেয়ারা বাগান এলাকায় ফায়ার সার্ভিস অফিসের সামনে মঙ্গলবার শেষ রাতে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে বাসের মধ্যে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি৷ পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করে। তবে গাড়িটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ মামুন বলেন, মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি বাসে গভীর রাতে আগুন দেওয়ার খবর আসে। পরে আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে৷
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.