ফ্রাইড রাইস

প্রকাশ: ২২ জুন ২০২৩ । ১৯:৪৫ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ । ২০:২৩

আরএইচবি নিউজ ডেস্কঃ

উপকরণ :

  • বাসমতি চাল – ২ কাপ
  • চিংড়ি (মাঝারি)-১০/১২ টি
  • পেঁয়াজ (কিউব করে কাটা )- ১/২ কাপ
  • ডিম -৩টি (ফেটানো)
  • আদা  বাটা – ২ চা চামচ
  • রসুন বাটা -২ চা চামচ
  • গাজর (কিউব করে কাটা)-১/২ কাপ(optional)
  • বরবটি (ছোট করে কাটা )-১/২ কাপ(optional)
  • ফুলকপি (কিউব করে কাটা)-১/২ কাপ(optional)
  • মটরশুটি -১/২ কাপ(optional)
  • সুইট  কর্ণ -১/২ কাপ(optional)
  • কাঁচা মরিচ – ২/৩ টি
  • টেস্টিং  সল্ট -১/২ চা চামচ
  • লবন – ২ চা চামচ বা আপনার স্বাদমত
  • সয়া  সস – ঢেড় টেবিল চামচ
  • তেল – ১/৪ কাপ

পদ্ধতি :

  • একটি প্যানে ৩ কাপ পানি সিদ্ধ কারে করে তাতে সব সবজি ও এক চিমটি  লবন দিয়ে ৩-৪ মিনিট সিদ্ধ করে পানি ঝরিয়ে রাখুন। চাল ধুয়ে ৫-৬ কাপ পানিতে সিদ্ধ করে নিন। সিদ্ধ করা ভাতের পানি ফেলে দিয়ে ঠাণ্ডা পানিতে ধুয়ে পানি ভাল করে ঝরিয়ে নিন।
  • প্যান  এ  ১ টেবিল চামচ তেল গরম করে ফেটানো ডিম দিয়ে ডিমের ঝুরি তৈরী করে তুলে রাখুন।
  • এবার বাকি তেল মাঝারি আঁচেগরম করে তাতে পেঁয়াজ কুঁচি দিয়ে নাড়তে থাকুন পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত। তারপর তাতে আদা  বাটা, রসুন বাটা ও চিংড়ি দিয়ে ২ মিনিট নাড়ুন। তারপর সব সবজি , কাঁচা মরিচ, লবন, টেস্টিং সল্ট , সয়া সস দিয়ে প্রায় ২ মিনিট এর মত নাড়ুন।
  • এরপর  ভাত ও ডিমের ঝুরি দিয়ে সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নিন।
  • প্যান ঢেকে দিয়ে ১৫/২০ মিনিট অল্প আঁচে রাখুন। পুনরায় নেড়ে চুলা থেকে নামিয়ে উপভোগ করুন সুস্বাদু  ফ্রাইড রাইস।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!