শাহজালাল বিমানবন্দরে ১৩০ কোটি টাকার..

প্রকাশ: 26 August 2025 । 13:20 | আপডেট: 26 August 2025 । 13:20

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১৩০ কোটি টাকা মূল্যের কোকেনসহ গায়ানার এক নাগরিককে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। দেশের ইতিহাসে জব্দ করা এটি সবচেয়ে বড় কোকেনের চালান বলে জানিয়েছে সংস্থাটি।
‎
‎মঙ্গলবার (২৬ আগস্ট) কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে এ মাদকসহ তাকে আটক করা হয়।
‎
‎এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের যুগ্ম কমিশনারের তত্ত্বাবধানে ও হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত সি-শিফটের ডেপুটি কমিশনারের নেতৃত্বে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে অভিযান চালানো হয়। ওই ফ্লাইটে ঢাকায় আসা গায়ানার এক যাত্রীর লাগেজে ৮.৬৬ কেজি কোকেন পাওয়া যায়, যার আনুমানিক মূল্য প্রায় ১৩০ কোটি টাকা। পরে কোকেনসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
‎
‎মাদকদ্রব্যসহ ওই নাগরিককে আটকের ঘটনায় ফৌজদারি ও কাস্টমস আইনে বিভাগীয় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয় ওই সংবাদ বিজ্ঞপ্তিতে।
‎
‎এর আগে গত বছরের জানুয়ারিতে দক্ষিণপূর্ব আফ্রিকার দেশে মালাউইয়ের এক নারীর কাছে থেকে দেশের ইতিহাস দ্বিতীয় সর্বোচ্চ ৮ কেজি ৩০০ গ্রাম কোকেনের চালান ঢাকা বিমানবন্দর থেকে জব্দ করেছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতার।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!