সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের..

প্রকাশ: 18 June 2023 । 15:42 | আপডেট: 18 June 2023 । 15:42

রাজু আহম্মেদ, কালকিনি করেসপন্ডেন্ট, মাদারীপুর

৭১ টিভির বকশীগঞ্জ প্রতিনিধি-বাংলা নিউজের জামালপুর জেলা প্রতিনিধি গোলাম রব্বানি নাদিমকে হত্যার প্রতিবাদে ও মুলহোতা ইউপি চেয়ারম্যান বাবুসহ সকল জরিতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে মাদারীপুরের কালকিনি উপজেলা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ঘন্টা ব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি পালন করা হয়। এতে উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এইচ এম মিলন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদারীপুর মৈত্রী মিডিয়া সেন্টারের সাধারন সম্পাদক আরাফাত শরীফ, সাবেক কাউন্সিলর মোঃ মস্তফা, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক মোঃ নাসিরউদ্দিন লিটন ফকির, সিনিয়র সহসভাপতি মাসুদ আহম্মেদ কাইউম, ভুরঘাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি শেখ লিয়াকত হোসেন, উপজেলা রিপোর্টার্স ইউনিটির যুগ্ন সাধারন সম্পাদক রাজু আহম্মেদ, সাংগঠনি সম্পাদক সৈয়দ শামীম, উপজেলা রিপোর্টার্স ইউনিটির কার্যকরী সদস্য আবির হাসান পারভেজ, প্রচার সম্পাদক সুমন আহম্মেদ, উপজেলা প্রেসক্লাবের যুগ্নসাধারন সম্পাদক খান তাহের।

এ সময় বক্তারা বলেন, দ্রুত আইনের মধ্যমে সাংবাদিক নাদিম হত্যাকারীদের দৃষ্টান্তমুলক বিচারের আওতায় আনতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!