মশা-মাছির উপদ্রব ঠেকাতে ঘরে যেসব..

প্রকাশ: ১৪ জুন ২০২৩ । ১৮:০৯ | আপডেট: ১৪ জুন ২০২৩ । ১৮:০৯

অনলাইন ডেস্ক

বৃষ্টি হলেও গরমের দাপট একেবারে কমেনি। সে সঙ্গে রয়েছে মশার যন্ত্রণা। বিভিন্ন স্প্রে দিয়ে মশা, মাছি বা টিকটিকির মতো কীটপতঙ্গের উপদ্রব সাময়িকভাবে ঠেকনো যায়। কিন্তু স্প্রের অতিরিক্ত ব্যবহারে শরীরে বিভিন্ন রকম বিপত্তি দেখা দিতে পারে, তা কমবেশি সবাই জানেন। তবে বিশেষজ্ঞরা বলছেন, এমন কিছু গাছ আছে, যা বাড়িতে রাখলে কীটপতঙ্গের উপদ্রব কিছুটা হলেও ঠেকিয়ে রাখা যায়।

নিম

মশা, মাছি, পিঁপড়ার মতো বহু কীটপতঙ্গের যম হলো নিম। প্রাকৃতিক কীটনাশক তৈরিতে ব্যবহার করা হয় নিমপাতার তেল।

তুলসী

তুলসীর ওষুধিগুণের কথা অনেকেই জানেন। তবে তুলসী পাতার গন্ধে যে পোকামাকড় দূরে থাকে, তা জানেন না অনেকেই। বাড়িতে তুলসী গাছ রাখলে মশা, মাছি বা অন্যান্য পোকামাকড়ের উপদ্রব অনেকটাই কম থাকে।

লেমনগ্রাস

মশা, মাছি, ঘরে পোষা প্রাণীর গায়ে বাস করা পরজীবী পোকামাকড়ের উপদ্রব কমিয়ে ফেলতে পারে লেমনগ্রাস। বাড়িতে এই গাছ রাখলে আলাদা করে ‘রুম স্প্রে’ ব্যবহার করার প্রয়োজন না-ও হতে পারে।

সিট্রোনেলা

মশা, মাছি, পিঁপড়ার উপদ্রব কমানোর জন্য অনেকেই ঘর মোছার পানিতে সিট্রোনেলা তেল মিশিয়ে থাকেন। বেশিরভাগ তরল ফিনাইলেও এই ভেষজের নির্যাস ব্যবহার করা হয়।

পুদিনা

গরমকালে বিভিন্ন পানীয়ল সঙ্গে পুদিনা পাতা দেবেন বলে বারান্দায় রাখা টবে পুদিনা গাছ পুঁতেছিলেন। গাছগাছালির বিষয়ে অভিজ্ঞরা বলছেন, এই পুদিনার গন্ধে কিন্তু মশা, মাছি, পিঁপড়ার মতো পোকামাকড়ের উপদ্রব নিয়ন্ত্রণ করা যায়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!