বাড়বে বৃষ্টির প্রবণতা

প্রকাশ: 10 June 2023 । 11:45 | আপডেট: 10 June 2023 । 11:45

সুজন খান স্টাফ করেসপন্ডেন্ট

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু চট্টগ্রাম ও সিলেট বিভাগ পর্যন্ত অগ্রসর হওয়ায় উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও আশেপাশের এলাকায় একটি লঘু চাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে দেশের বেশিরভাগ জায়গায় মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার (৯ জুন) সন্ধ্যা ৬ টায় পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

এতে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, সিলেট, বরিশাল, চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা, রাজশাহী ও রংপুর বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, রাজশাহী, পাবনা ও চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে যে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা অনেকটা কমে আসবে।

আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের অধিকাংশ জায়গায় বিস্তার লাভ করতে পারে। এর ফলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!