সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস এর..

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫ । ১৪:৩৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২৫ । ১৪:৩৪

প্রধান প্রতিবেদক, ঢাকাঃ

দেশে এই মুহূর্তে ৮ হাজার চিকিৎসক সংকট রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। চলতি বছরের সেপ্টেম্বরের মধ্যে বিশেষ বিসিএস-এর মাধ্যমে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে বলেও তিনি জানান।

আজ সোমবার (২১ এপ্রিল) সকালে সচিবালয়ে বাংলাদেশ রেলওয়ের আওতাধীন ১০ টি হাসপাতাল যৌথভাবে পরিচালনার জন্য স্বাস্থ্য সেবা বিভাগ ও রেলপথ মন্ত্রণালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সই অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি। তিনি বলেন, বিশেষ বিসিএসের মাধ্যমে চলতি বছরের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে দুই হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া সম্ভব হবে।

রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, আজ সমঝোতা স্মারক সই হলেও হাসপাতালগুলো সাধারণ মানুষের জন্য খুলে দিতে কিছুটা সময় লাগতে পারে। এতে সবাই সরকারি হাসপাতালের মতো চিকিৎসা সেবা পাবেন বলে জানান তিনি।

এই হাসপাতালগুলো পরিচালনার জন্য স্বাস্থ্যসেবা বিভাগ হতে প্রয়োজনমত জনবল পাওয়া না গেলে রেলপথ মন্ত্রণালয় পিএসসি’র মাধ্যমে প্রয়োজনীয় জনবল নিয়োগে ব্যবস্থা নিবে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম ও স্বাস্থ্যসেবা বিভাগের সচিব সাইদুর রহমান সচিবালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের অডিটোরিয়ামে নিজ নিজ মন্ত্রণালয়ের পক্ষে সমঝোতা স্মারকে সই করেন। সকাল ১০টায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রাথমিক কিছু কাজ শেষ হওয়ার পর এই হাসপাতালগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হবে। বর্তমানে শুধুমাত্র রেলওয়ে কর্মকর্তা ও কর্মচারীরা এই হাসপাতালগুলো থেকে চিকিৎসা নিচ্ছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!