গাইবান্ধা সদরের সাবেক এমপি সারোয়ার..

প্রকাশ: 16 April 2025 । 20:29 | আপডেট: 16 April 2025 । 20:29

ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-

দিনাজপুর থেকে গ্রেফতার গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ্ সারোয়ার কবিরকে গাইবান্ধা আদালতে তোলা হয়েছে। এ সময় জামিনের আবেদন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

আজ বুধবার বিকেলে ৪ টার দিকে গাইবান্ধা সদরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসেনের কাছে হাজির করা হলে তিনি এ নির্দেশ দেন।

এ সময় রাষ্ট্রপক্ষের সিএসআই আজিজুল হক জামিনের বিরোধিতা করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী নিরঞ্জন কুমার ঘোষ জামিনের জন্য আবেদন করেন। এরপর বিচারক উভয়পক্ষের শুনানি শেষে বিজ্ঞ আদালত জামিন শুনানি বাতিল করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এরআগে গত মঙ্গলবার সন্ধ্যায় দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার বড় বোনের বাসা দীবা গার্ডেন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

উল্লেখ্য: গত ২৪ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সাবেক গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য শাহ্ সারোয়ার কবিরের হুকুমে জেলা বিএনপি অফিসে ককটেল সাদৃশ্য বস্তুর বিস্ফোরণ ঘটানো, অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটায়। এ ব্যাপারে গাইবান্ধা জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. আব্দুল হাই ২৬ আগস্ট গাইবান্ধা থানায় একটি মামলা করেন। মামলায় ১১৪ জনের নামসহ অজ্ঞাত ২৫০ জনকে আসামি করা হয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!