শ্রীমঙ্গলে পুষ্টি বাগান স্হাপন বিষয়ক..
প্রকাশ: 5 June 2023 । 14:11 | আপডেট: 5 June 2023 । 14:11
আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”
শ্রীমঙ্গলে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্হাপন প্রকল্পের আওতায় ২ দিনব্যাপি কৃষক-কৃষাণী প্রশিক্ষণ আজ সোমবার শেষ হয়েছে।
প্রশিক্ষণে উপজেলার কালাপুর, কালীঘাট ও শ্রীমঙ্গল সদর ইউনিয়নের ১৫ টি পরিবারের ৩০ জন প্রশিক্ষনার্থী অংশগ্রহন করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মৌলভীবাজার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি।
প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মহিউদ্দিন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সূত্রধর ও উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান।
প্রশিক্ষণ শেষে প্রত্যেক পরিবারের মাঝে বিনামুল্যে ২ টি করে আম গাছের চারা, ২টি করে পেয়ারার চারা, ২টি করে লেবুর চারা, ২টি করে বেগুনের চারা বিতরন করা হয়। এছাড়াও প্রতিটি পরিবারের মাঝে পুইঁশাক, ঢেড়স, কলমিশাক, ডাটা শাক, চাল-কুমড়া ও লাউ বীজ বিনামুল্যে বিতরন করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.