রোনালদোর আল নাসরের মুখোমুখি পিএসজি

প্রকাশ: 3 June 2023 । 10:13 | আপডেট: 3 June 2023 । 10:13

তন্ময় সেন স্পোর্টস করেসপন্ডেন্ট :-

পিএসজি বনাম সৌদি আরবের দুই ক্লাব আল নাসর এবং আল হিলালের খেলোয়াড়দের নিয়ে গড়া রিয়াদ একাদশের দ্বৈরথের সাক্ষী হয়েছিল বিশ্ব। যেখানে সব ছাপিয়ে আলোচনায় ছিল বিশ্ব ফুটবলের সেরা দুই তারকা-লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর লড়াই। আদতে প্রীতি ম্যাচ হলেও লড়াইটি ঘিরে দর্শক উম্মাদনাও ছিল আকাশচুম্বী।

আবারো পিএসজির মুখোমুখি হচ্ছে রোনালদোর ক্লাব। তবে এবার শুধু আল নাসরই খেলবে ফরাসি লিগ ওয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে। এছাড়া দেখা যাবে না মেসি-রোনালদোর দ্বৈরথও। চলতি মৌসুম শেষেই আর্জেন্টাইন মহাতারকার প্যারিস ছাড়ার খবর বলতে গেলে চূড়ান্ত।

শুক্রবার (২ জুন) আগামী গ্রীষ্মকালীন প্রীতি ম্যাচের সূচি প্রকাশ করেছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। যেখানে জাপানে তিনটি প্রীতি ম্যাচে অংশ নেবে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। যার একটি খেলবে আল-নাসরের বিপক্ষে।

এরপর জাপানের জে লিগের ক্লাব সেরেজো ওসাকার বিপক্ষে লড়বে ফরাসি ক্লাবটি। আর শেষ ম্যাচে পিএসজি লড়বে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালিস্ট ইন্টার মিলানের বিপক্ষে।

সবকিছু ঠিক থাকলে জাপানের ওসাকায় আগামী ২৫ জুলাই আল-নাসরের মুখোমুখি হবে পিএসজি। সেই ম্যাচের তিন দিন পর জে লিগ ক্লাব সেরেজো ওসাকার বিপক্ষে খেলবে তারা। আর নিজেদের শেষ ম্যাচে ১ আগস্ট টোকিও জাতীয় স্টেডিয়ামে পিএসজি লড়বে ইন্টারের বিপক্ষে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!