পটুয়াখালীতে আইনজীবী সমিতির নির্বাচন নিয়ে..
প্রকাশ: 16 February 2025 । 15:58 | আপডেট: 16 February 2025 । 15:58
অপূর্ব সরকার, পটুয়াখালী করেসপন্ডেন্ট :-
পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল, পটুয়াখালী জেলা শাখার যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জেলা আইনজীবী সমিতি ভবনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পটুয়াখালী জেলা জামায়াতের আমির ও সিনিয়র আইনজীবী এডভোকেট মো. নাজমুল আহসান। তিনি জানান, ২০২৫-২৬ সালের নির্বাচন উপলক্ষে তফসিল অনুযায়ী ১১ ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের মধ্যে পৃথকভাবে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া হয়। লইয়ার্স কাউন্সিলের পক্ষ থেকে ৬টি এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষ থেকে ৯টি মনোনয়নপত্র জমা পড়ে।
তিনি আরও বলেন, মনোনয়নপত্র জমাদানের সময় আইনজীবীদের মধ্যে মতবিনিময়ের একপর্যায়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। পরে সিনিয়র আইনজীবীদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
উভয় সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গণতান্ত্রিক চেতনাকে সমুন্নত রাখতে এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে উভয় পক্ষ দায়ের করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে এবং নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস দিয়েছে।
সংবাদ সম্মেলনে বক্তারা আশা প্রকাশ করেন, আগামী ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং আইনজীবীদের দীর্ঘদিনের সৌহার্দ্য বজায় থাকবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবী এডভোকেট আব্দুল হক ফরাজি। সভা পরিচালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক এডভোকেট শরীফ মো. সালাহউদ্দিন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.